
মাঠের রাজা পথের রাজা। দীপ্ত পায়ে ছুটে যায় নাম না জানা এক পথিক শিশু, গ্রামের রাজা। নোয়াখালীর দক্ষিনাঞ্চলে হাতিয়া স্টিমার ঘাটের দিকে চলে গেছে ওয়াপদা বাঁধের এই সড়ক। পিচ ঢালা এই পথের ধারে কোনো এক মাঠে তার বাপজান রক্তঘামে ফলাচ্ছে ফসল। চোখে তার স্বপ্ন অপার। স্নেহময়ী মা ভাত রেঁধে গামছায় বেঁধে তুলে দিয়েছে ছেলের মাথায। দ্রুত যেতে হবে বাপজানের কাছে। জনমানবহীন শান্ত নির্জন পথে দ্রুতলয়ে বিরামহীন ছুটে যায় কর্তব্যপরায়ন শিশু। সময যে বয়ে যায়।

No comments:
Post a Comment